Wikipedia

সার্চ ফলাফল

মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

মাঙ্গলিক দোষ##

রিমা ছোট থেকেই একটু চুপচাপ, চাপা স্বভাবের। যখন দুই বছর বয়স তখন রিমা মাকে হারায় রিমার সাথে তার পাঁচ বছরের দাদাও হারায় মাকে।ঠাকুমা, পিসি, কাকিমারা মিলে বড়ো করেছে তাঁদের। রিমা গোপনে কাঁদতো মাকে মনে পড়লে। কিছু তো করার নেই মা তো আর আসবে না তাও মন মানত না।কিছু বছর গেল.......
এখন রিমা 16-17বছর বয়স। বাড়ির লোক পাত্র দেখা শুরু করলো, রিমা উচ্চমাধ্যমিক দিয়ে কলেজে পা দিলো, পা দিতেই বিয়ে ঠিক হয়ে গেল
রিমা অতটাও তখন বুদ্ধিমতী মেয়ে ছিল না, নিজের ভালো খারাপটা বুঝতে শেখেনি তাই ভবিষ্যত নিয়ে কিছু ভাবেনি, বাড়ির মতে বিয়ে করলো... বিয়ের আগে রিমাকে শশুড়বাড়ির লোকেরা বলেছিলো পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। কিন্তু বিয়ের পর দেখে তাঁদের কথাবার্তা সম্পূর্ণ ভিন্ন, তারা বললো বাড়ির বৌ এভাবে বাইরে রোজ কলেজ যাওয়াটা ঠিক মানাবে না। তার স্বামীও প্রতিবাদ করলো না।শাশুড়ি মার আচরণ দিন দিন দম বন্ধের মতো রিমাকে মানসিক অশান্তি দিতে লাগলো, সাপোর্ট বলতে কাউকে পাশে পেলো না, ফামিলি ছিল জয়েন্ট। তাই মায়ের দাদার আগে স্বামী কিছু বলতে পারবে না। একদিন রিমাকে তার বড়ো জা কথায় কথায় বললো তোমার বর রোজ রবিবার যাদের বাড়ি যায় ওই বাড়ির মেয়ের সাথে অনেক বছরের সম্পর্ক ছিল, কিন্তু বিয়েতে আমরা রাজি না হওয়ায় অনেক ঝামেলা হয়, তারপর তোমার সাথে বিয়ে হয়, এই শুনে রিমার মনে ভীষণ ঝড় শুরু হয়,মনে প্রশ্ন আসে তবে কি ওই মেয়ের সাথেই ফোনে গল্প করে আমার আড়ালে। আমি ফোন ধরলে ওই মেয়েটা ঐজন্য মুখের উপর ফোন কেটে দেয়। তবে কি সম্পর্কটা আমার আড়ালে এখনো এগিয়ে যাচ্ছে.....
এরপর রিমা স্বামী এই নিয়ে কথা উঠায়, কিন্তু সে ভীষণ রাগারাগি করে মানতে অস্বীকার, উল্টে রিমাকেই বলে তোমার মনে পাপ আছে। তারপর রিমা কিছুদিন পর বাবার বাড়ি আসে, কিন্তু সেই সেই সমস্যাটার জল ধীরে ধীরে ভয়ানক আকারণ নেয়।রিমার বাড়ির লোকজন এসব কথা জানতে পারে... রিমার বাবা দেরি না করে শশুড়বাড়ির লোকজনদের ডেকে দুই পরিবার নিয়ে একটা আলোচনা করে রিমার বাড়ির লোকজনদের দাবি তুমি বিয়ের আগে যা করেছ সেসব আমরা জানতেও চাই না কিন্তু এখন তুমি আর তাঁদের বাড়ি যেও না মানে ওই মেয়েটির বাড়ি। তখন রিমার বর বলে উঠলো না সেটা সম্ভব নয় তারা আমার অনেক উপকার করেছে বিপদের সময় তাই তাঁদের সাথে সম্পর্ক ভাঙতে পারবো না। এবার রিমার স্পষ্ট বুঝতে পারলো তাঁদের সম্পর্কে তৃতীয় কেউ ঢুকে পড়েছে আর এই সম্পর্ক জোড়া লাগবে না হয়তো।আলোচনার শেষে তারা বাড়ি ফিরে গেল। বেশ কিছু মাস গেল..... রিমা ভেবেছিলো নিশ্চয় বর তাকে একবার ফোন করবে বা নিতে আসবে আর বলবে চলো বাড়ি ফিরে চলো কিন্তু রিমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাকে না ফোন না নিতে এসেছিলো....... আজ অনেক গুলো বছর কেটে গেছে রিমার সেসব কথা আজ গল্পের মতো লাগে।তারপর রিমার জীবনে আগে কি হলো জানতে হলে পার্ট ২ জন্য অপেক্ষা করুন।
কিছু মানুষ হাজার চাইলেও আপন হয় না
কিছু আপন হাজার চাইলেও পর হয় না
কিছু কষ্ট হাজার চাইলেও শেষ হয় না.....

মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

মানুষ এখন মেশিন/people are machines now

এখন মানুষ আর মানুষ নেই এক একটা মেশিনে পরিণত হয়েছে। কারণ এখনকার মানুষের মধ্যে emotions, feelings, মনুষ্যত্ব, বিবেক সব হারিয়ে যাচ্ছে। পাশের মানুষটা কষ্টে আছে, বিপদে আছে কিন্তু সাথে থাকা মানুষটার সেই নিয়ে মাথা ব্যাথাও নেই।অনেক স্বামী-স্ত্রী আছে যারা বছরের পর বছর এক ছাদের তলায় কাটিয়ে দিচ্ছে না আছে মনের সাথে মনের কানেকশন না আছে শরীরের সাথে কোনো কানেক্শন। কতদিন তারা একে অপরকে বলেনি আমি তোমাকে ভালোবাসি, কতদিন তারা ফোনে 1মিনিটের বেশি কথা বলেনি, কতদিন তারা একে অপরকে আলিঙ্গন করেনি, তারা ভুলেই গেছে ছাদনাতলাই হাতের উপর হাত রেখে কত মন্ত্রপাঠ, একে অপরের চোখে ভালোবাসার আদানপ্রদান, ভালোবাসার মানুষটির হাতে পরিয়ে দেওয়া মাথা ভরা সিঁদুর। কোথায় গেল সেইদিনগুলোর স্মৃতি,কিভাবে ভুলে যায় আমরা কত ভাবনা কত স্বপ্ন দিয়ে গড়া সম্পর্কগুলোকে। কি করে এত্তটা নিষ্ঠুর হয়ে যায়। কথায় কথায় একে অপরের মনে আঘাত করার সুযোগ খুঁজি কই খুশি করার সুযোগ খুঁজি না তো? সম্পর্ক গুলোকে casually নিতে শুরু করি যেন থাকলে থাক না থাকলে চলে যাক। সম্পর্কটাকে আর কোনো যত্ন করার দরকার নেই... আচ্ছা একটা গাছের বেলায় যদি এমনটাই করি সেই গাছটার চেহেরাটা কেমন হবে একটু মন দিয়ে ভাবুন... ধরুন আপনি একটা ছোট্ট গাছের চারা কিনে আনলেন তারপর সেটাকে আর তাকিয়েও দেখলেন না ভাবলেন আমারই তো এখন গাছটা। ওকে সার, আলো, বাতাস, জল যেগুলো দরকার ছিল দিলেন না কিন্তু তবুও আপনি সেই গাছটার থেকে আশা করলেন গাছটা আমাকে ফুল দেবে, ফল দেবে কারণ গাছটা বুঝবে আমি এখন অসুবিধায় আছি তাই যত্ন করা সম্ভব হচ্ছে না, এবার বলুন আপনি যেটা ভাবলেন সেটা কি আদৌ লজিকাল কথা?? আমি জানি একটু বিবেক দিয়ে ভাবলেই আপনি বুঝতে পারবেন এটা কোনোমতেই সম্ভব না। এমনি এক্সপেকটেশন গুলো আমরা সম্পর্কের ক্ষেত্রেও apply করি, গাছের মতোই সম্পর্কেরও যত্ন প্রয়োজন অনেক প্রয়োজন। আর যত্ন করি না তাই দিনের পর দিন সম্পর্কগুলো প্রাণহীন, মৃত, বোঝাই পরিণত হয়ে যাচ্ছে।

Writer:সাগরিকা মিত্র 

রবিবার, ৭ মার্চ, ২০২১

Happy Women's Day

তোমার ভূমিকা, তোমার অবদান তুমি নিজেই জানো না তাইতো অল্পতেই ভয় পাও, ভেঙে পরো, হার মেনে যাও। কতটা শক্তি আর ধৈর্য্য নিয়ে জন্মেছ জানা থাকলে তুমি নয় যারা তোমার সাথে অন্যায় করে প্রতিনিয়ত তারা মাথা ঝুঁকিয়ে চলতো।কিন্ত সমাজের গঠনটাই এমন আছে নারী মানেই মানিয়ে নেওয়া।তবুও তুমি স্বাধীন হও ছুঁয়ে দেখাও তোমার আকাশকে ।

শনিবার, ৬ মার্চ, ২০২১

মেয়েদের জীবন/women's Life

মেয়েদের জীবনটা বেশ কয়েক ভাগে ভাগ করা থাকে... ছোট্টবেলায় আবদার অভিমান দেখার কত্ত মানুষ আপনজনের ছায়ায় একটু একটু করে বড়ো হওয়া ঠিক যেমন বট গাছের ছায়ার মতো। তারপর আসে যৌবনকাল অসম্ভব আবেগ আর উদ্যোমে ভরা বয়স... চোখে তখন রঙিন স্বপ্নের সানগ্লাস... পৃথিবীটা রামধনুয় সাজানো কত সহজ সুন্দর পৃথিবী, লাগে সব জিতে নেবো হাতের মুঠোয়। তারপর ধীরে ধীরে সংসার জীবনে প্রবেশ, চোখে ভালোবাসার মানুষটাকে সাজিয়ে কত স্বপ্ন, কত ইচ্ছে, লাল বেনারসীয় মুড়ে যখন পা রাখি শশুরবাড়ির অন্দরমহলে, যা যা ভেবে গেছি গিয়ে দেখি এক নিমেষে যেন সমস্ত বেনারসীর লাল রংটা কেমন ফিকে পরে গেল, চোখে ভালোবাসার মানুষটা কেমন বদলে যেতে শুরু করলো, চারপাশের পরিবেশটা যেন থমথমে, স্তব্ধ হতে লাগলো। পৃথিবীর চেহেরাটা যেন সহজ সুন্দর থেকে কঠিন নিষ্ঠুর হতে লাগলো। খুব কাছের মানুষগুলো, নিজের বাড়ি, তাঁদের ব্যবহারগুলো যেন কিছুটা অন্যরকম বদল হতে লাগলো, সবকিছু জেতার ইচ্ছেটা কেউ যেন থামিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলো। মা বাবার অধিকারটা যেন কেউ কেড়ে নিলো, নিজের বাড়িতে যতদিন থাকার স্বাধীনতাটা কেউ যেন মুঝে দিলো। এ কেমন জীবন, কেমন ত্যাগ যা কাউকে অভিযোগ করা যায় না, লড়াই করা যায় না,শুধু মেনে নিতে হয়... সময়ের উপর ছেড়ে একদিন সময় বদলাবে, একদিন আমার চাপাপরা অধিকার গুলো জাগার স্বাধীনতা পাবে।


সাগরিকা মিত্র 

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

টাকাটাই সবকিছু এখন

জীবনে যা অভিজ্ঞতা হলো তাতে বুঝলাম টাকাটাই সবকিছু। টাকা দিয়ে সুখ, আরাম, সুবিধা, ভালো ব্যবহার পাওয়া যায়। তুমি উচিত কথা বলছো কিন্তু সামনের জন আগে দেখবে তুমি কত টাকা রোজগার করো।
তুমি ভুল কথা বলছো,অনুচিত কথা বলছো কিন্তু তোমার টাকার জন্য কেউ তোমাকে বুকে সাহস নিয়ে বলবে না তুমি ভুল কথা বলছো, নাহলে তোমার থেকে আর কোনো সুবিধা পাওয়া যাবে না। এখন টাকাটাই তোমার পজিশন ঠিক করে দেয় তুমি ঠিক কতোটা সম্মানের যোগ্য।

মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

women quote in Bengali

মেয়েমানুষ হয় মেয়েমানুষ হয় বলে বলে একটা মহিলাই আর একটা মহিলাকে অত্যাচার করে।

bangla quotes about mother-in-law

এতদিন জেনেছিলাম মা আর ছেলের মধ্যে বউ এসে সম্পর্কে ফাটল ধরায়, অশান্তি লাগিয়ে দেয়,আগুন লাগায়🔥

কিন্তু এই কলি যুগে এটাও দেখতে হলো স্বামী-স্ত্রীর মধ্যে শাশুড়িও ঝগড়া লাগায়,আগুন লাগায়।🙄

ঘোর কলি 

শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১

Be unique quotes in bangla

সবার বদলে গেল
এবার আমার দায়িত্ব বদলে যাওয়ার..

না না না এটাই এটাই ভুল করছো ভেবে তাহলে সবার আর তোমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো। তারমানে কাল বলবে সবাই বিয়ে করে নিলো এবার আমার বিয়ে করার পালা।😁
আরে এই সবাই কথাটাই একটা সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে, সবাই যা করবে তুমিও কি তাই করবে। তোমার মধ্যে নিজস্বতা নেই, তোমার ব্যাক্তিত্ব, তোমার পছন্দ, তোমার বিচার-বিবেচনা, তোমার পথ, তোমার ভাবনা, তোমার দুনিয়াকে দেখার আলাদা দৃষ্টিভঙ্গি। সবাই সাধারণ হতে চাই কারণ সাধারণ হওয়া খুব সহজ, কেউ আলাদা ইউনিক হতে চাই না কারণ সেই রাস্তায় একাই চলতে হয়, হাজার রকমের বাঁধা ঠেলে।
Be Unique Yaar

bangla quotes about Ageing

প্রতিটা মানুষ একটা বয়সের পর গুরুজনের আসন পায়, সেই মানুষটা আশা করে তাঁদের থেকে বয়সে ছোট যারা তারা শ্রদ্ধা, সম্মান করুক, কিন্তু কথা হলো
গুরুজন হলেই কি ছোটরা ভেতর থেকে শ্রদ্ধা, সম্মান করবে, ব্যাস এই একটা কারণ থাকলেই হবে সম্মান করার জন্য। না 
যদি মন থেকে কারো কাছ থেকে শ্রদ্ধা ভক্তি সম্মান চাই তাহলে বয়সে বড়ো হওয়ার সাথে সাথে নিজের ব্যবহার, কথা বার্তায় মিষ্টতা, আর ভালো কর্ম এই গুনগুলোও থাকতে হবে।
সম্মান করে না, সম্মান করে না করে ঢাক পিটিয়ে পাওয়া যাবে না।

বোঝাতে পারলাম🙄