এখানে সবরকমের বাংলা quotes লেখা হয়! নারীদের ভাঙাগড়ার গল্প!প্রতিটা নারীর মনের কথা!কিছু অনুপ্রেরণার গল্প কিছু সত্যি ঘটনা ফুটিয়ে তোলার প্রচেষ্টা। আসুন সকলে মিলে যারা জীবনে আশার আলো হারিয়ে ফেলেছে, নিরাশ হয়ে গেছে তাঁদের মনে আশা জাগায়।
Wikipedia
সার্চ ফলাফল
মঙ্গলবার, ১১ মে, ২০২১
একটা অজানা কথা আছে যে কথা গুলো মেয়েদের কেউ শেখায় না নয়তো মেয়েরা এই বিষয়গুলো নিয়ে এত ভয় পেতো না, অসহায় নিরুপায়ের মতো প্রতিটা দিন কষ্ট পেত না। একটা বিবাহিত সম্পর্ক যখন খারাপ হতে শুরু করে
শনিবার, ৮ মে, ২০২১
বুধবার, ৫ মে, ২০২১
depression quotes in Bangla
ভালো মোটিভেশন সিনেমা দেখা উচিত এতে মনের জোর বাড়বে।
যে কাজটা তোমাকে আনন্দ দেয়, তোমার ভালোলাগার কিছু কাজে মন দাও।
যে কারণে ডিপ্রেসেড সেই দিকে বার বার মনকে না নিয়ে যাওয়া।
নিজের প্যাশনকে কিভাবে earning এ convert করবে সেই দিকটা চিন্তা করো।
যদি কারো অবহেলাই ডিপ্রেস থাকো তবে তাকে তোমারও এড়িয়ে যাওয়াই ভালো।
যতই পিছুটান থাক, যতই নিরুপায়ের কারণ থাক চেষ্টা ইচ্ছে থাকলে ডিপ্রেশনকেও হার মানাতে পারো।
সোমবার, ৩ মে, ২০২১
ভয়ের পরে জিত আছে।
হেরে যাওয়া ভুল নয়
হেরে গিয়ে দ্বিতীয়বার চেষ্টা না করাটা ভুল।
দ্বিতীয়বার হারলে তৃতীয়বার। যতবার হারবে ততবার উঠে দাঁড়াবে। সফলতা এমনিই আসে না চাই পরিশ্রম আর কঠোর মনোযোগ প্রতিদিন।অবশ্য সম্পর্কে সেটা বলিনি কারণ সম্পর্কে মন খুব সেনসিটিভ থাকে তাই বারবার সম্পর্কের মানুষ বদলানো সম্ভব নয়। কিছু মানুষের মন সীমিত মানুষের জন্যই মনের ঘরে জায়গা থাকে।তারপর আঘাতে সেই ঘরটা ভেঙে গুড়িয়ে যায়, পরে থাকে মরুভুমির মতো রুক্ষ্ণতা।
শনিবার, ১ মে, ২০২১
নিজের বাড়ি
মেয়েদের নিজস্ব একটা বাড়ি থাকা দরকার, ছোট হলেও তোমার একটা জমি হোক।অনেক মেয়ে অসহায়ের মতো চোখের জল ফেলে শশুড়বাড়ির বাইরে একটা এমন বাড়ি থাক যেখানে সে খুব আদর, যত্ন, আরাম, আল্লাদ পাক কিন্তু সব মেয়ে এমন সৌভাগ্যবতী হয়না।তাঁদের ইচ্ছেটা ধীরে ধীরে মানসিক অবসাদে পরিণত হয়।
একটা মেয়ে ছোট্ট থেকে যাদের সাথে বড়ো হয়, নিজের পরিবারই সবকিছু থাকে ওই মেয়েটার, কিন্তু বিয়ের পর মেয়েটার সবকিছু কেন বদলে যায়। পরিবারের কিছু সদস্য ভুলেই যায় মেয়েটি কিছুদিনের জন্য বাবারবাড়ি আসে বড়ো আশা নিয়ে একটু মুখের ভালোবাসা,আদর, যত্ন পাবার আশায়।
লেবেলসমূহ:
bangla quotes for women's
মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
দাম্পত্য জীবনে ফাটল
কিছু বৈবাহিক সম্পর্ক অপ্রয়োজনীয় হয়ে যায় ,মূল্যহীন হয়ে যায়। সময়ের সাথে কেন ফুরিয়ে যায় প্রয়োজন, কেন বদলে যায় সম্পর্কের ধরন?তবুও কেন সেই সম্পর্কটাকে বয়ে নিয়ে বেড়াতে হয় ওই একটাই কারণ The famous line "লোকে কি বলবে"। কেন??সম্পর্কে একটা মানুষ যদি কঠোর মনের হয়, অপর পক্ষের মানুষটিও যে কঠোর হবে সেটা কেন আমরা ধরে নি, না থাকলে হওয়ার পরামর্শ দি।যদি অপর মানুষটা নরম মনের হয় তাহলে তো কষ্টটা তাকেই পেতে হবে সারাজীবন যতদিন বেচেঁ থাকবে। সেই মানুষটার ফিলিংস, ইমোশনসের কোনো দাম নেই?? তার ভালো থাকার কোনো অধিকার নেই?সম্পর্কে দুজন মানুষের মধ্যে যদি একজন সমস্ত দায়-দায়িত্ব ভুলে যায়, যদি এমন ব্যবহার করে তাকে আর কোনো প্রয়োজন নেই তার। তার প্রতি কোনো আগ্রহই দেখায় না। কোনো আকর্ষণ নেই, বাঁধন নেই, সাথে থাকার ইচ্ছেটাই যেন মারা যায়।
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
parents feelings
বাবা মা ছোটবেলা থেকে আমাদের একটু একটু করে বড়ো হতে দেখে পড়াশোনা করিয়ে শিক্ষিত বানাই যাতে আমরা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দুইবার ভাবি, কিন্তু আমরা কি করি ষোলো থেকে আঠেরো এই বয়সটাই আমাদের বিবেকের থেকে আবেগ বেশি কাজ করে আর সেই সময়ই আমরা ভুল সিদ্ধান্ত গুলো নি। ভবিষ্যত কি হবে, যেটা করছি সেটা ইন ফিউচার আমাকে আফসোস করে চোখের জল ফেলতে হবে না তো এসব কিচ্ছু আমরা ভাবি না। বাবা মার সাজানো স্বপ্নটাকে ভেঙে দিতে দুইবারও ভাবি না। তাঁদের ভাবনা, তাঁদের খারাপলাগা নিয়ে আমাদের কোনোভাবেই ভাবাই না। তাঁদের মনে আমরা অসম্ভব আঘাত দি যেটা তখনি বুঝতে পারি যখন নিজে ভুল প্রমাণিত হয় আর জীবনটা অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দি।
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
motivational quotes for women's
সাদা কালোই মিশে আছি,
এখন আমি একাই বাঁচি।
পাবো না ভয় এনেছি আমি বুকে বল,
থামবি না কেউ সাহস করে এগিয়ে চল।
বাড়াবে হাত অনেক বেশে মুখোশধারী,
দিবি না ধরা বুঝিয়ে দিবি আমিও বুঝতে পারি।
যতই ভাব আছি দুর্বল,অসহায় নারী।
জানিস না মূর্খ ভাবিস তুইই শুধু শক্তিধারী,
দেয়ালে ঠিকলে পিঠ, ঠিক কতটা শক্তি আনতে পারি।
কথায় আছে হাঁটুর নিচে বুদ্ধি নারীর
তাইতো জীব সৃষ্টির দায়িত্ব তারই।
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
দুজনের মতামতকে গুরুত্ব দাও
না তোমার সমস্ত অর্ডার আমি মেনে চলতে পারবো না আমি কোনো কোর্টের কাঠগোড়ায় দাঁড়িয়ে নেই আর নাই তুমি কোর্টের জার্জ এর চেয়ারে। আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী। মতের অমিল থাকতেই পারে সেটাই স্বাভাবিক, মনে রাখবে তুমি আমি দুটো আলাদা মানুষ। ওই ফ্লিমের ডায়লগ দিয়ে বোকা বানানো বন্ধ কর... "এক আত্মা দো শারীর"।আসল কথা কি জানো দুজনকেই দুজনের মতামতকে সম্মান করা এবং গুরুত্ব দিতে হবে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানো ডমিনেট, কন্ট্রোল করা মানুষটিকে নিয়ে, সম্পর্কে বিপরীত মানুষটি যদি ডমিনেটিং হয় ঐখানেই বিপদ সে শুধু নিজের মতামত চাপাবে তোমার উপর আর তোমার মতামতের কোনো গুরুত্ব দেবে না। কারণ যে ব্যাক্তি ডমিনেটিং থাকে সে নিজেকে বিপরীত মানুষটির থেকে বেশি বুদ্ধিমান মনে করে।
কিন্তু সুস্থ, সুন্দর সম্পর্ক তখনি হয় যখন একেঅপরের মতামতকে তারা সম্মান,গুরুত্ব দিতে জানে।
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
শুরু থেকেই ভালোবাসবে
যে ভালোবাসার মানুষ হবে সে সম্পর্কের শুরু থেকেই ভালোবাসবে, সম্পর্ক চলাকালীনও ভালোবাসবে মাঝেমধ্যে মান অভিমান হতেই পারে সেটাই সম্পর্কে স্বাভাবিক, কিন্তু সুনামির মতো বহুদিন পর ভালোবাসা জাগলে সেটা ভালোবাসা নয় সেটা অভিনয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)